সর্বশেষ সংবাদ :

বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালন

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবসে রাজশাহীসহ বিভিন্ন স্থানে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসুচিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথেই দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বীর শহীদদের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, ১ মিনিট নীরবতা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও বিশেষ প্রার্থনা এবং খেলাধুলা। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়।
মহানগর বিএনপি: বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু। এইসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির কেন্দ্রীয় ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক ও রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সহসভাপতি এ্যাড. ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ নগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
রাসিক: জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। পুস্পস্তবক অর্পণকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, রাজস্ব কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ ইমতিয়াজ আহমেদ, ট্যাক্সেশন অফিসার মোঃ মহীউদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, জনসংযোগ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার রহমান জিতু সহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ ও ওয়াড সচিবগণ উপস্থিত ছিলেন।
রুয়েট: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন খেলাধুলার উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
এছাড়াও রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিভিন্ন হলসমূহ, ক্লাবগুলো সহ অন্যান্যরা পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর পরপরই ক্যাম্পাসে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করেন উপাচার্য। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগের গৌরবময় ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যৎ বিনির্মাণের শক্তি জোগায়। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থী ও তরুণ সমাজকে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে। তিনি বলেন, এই চেতনার ভিত্তিতেই ঐক্য ও দায়বদ্ধতার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।’
ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ্ আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সৈয়দ আব্দুল মফিজ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যানবাহন শাখার প্রশাসক মো. ওয়াহেদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন ও তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের কর্মচারী মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী ও ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি। বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চীফ পেশ ইমাম মো. নাজমুল আলম।
কর্মসূচি সমূহে উপস্থিত ছিলেন মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ দপÍরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরএমপি: মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান। অনুষ্ঠানে পুলিশ কমিশনার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে মোট ৩৩ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা এবং ১৬ জন শহিদ ও প্রয়াত পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ কমিশনার অনুষ্ঠানে বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের ত্যাগ চিরস্মরণীয়। আমাদের দায়িত্ব দেশের স্বাধীনতা রক্ষা করা এবং দেশের উন্নয়ন নিশ্চিত করা। মাদক ও দায়িত্বহীনতা প্রতিরোধে সমাজ ও আইন প্রয়োগকারী সংস্থার সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। শিক্ষার মান, শৃঙ্খলা এবং কারিগরি দক্ষতা নিশ্চিত করেই আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে।”
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) চলতি দায়িত্বে মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (মতিহার) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আল মামুনসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিএমডিএ: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় সহ রাজশাহী ও রংপুর বিভাগের সকল রিজিয়ন ও জোন দপ্তরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)এর নির্দেশে সকালে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল হক (অবঃ), নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী হারুন-উর-রশিদ, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, সিবিএ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক, সহকারি প্রশাসনিক কর্মকর্তা লায়লা আনজুমান বানু, সহকারি প্রশাসনিক কর্মকর্তা সেকান্দার আলী, (অফি:কাম: কম্পি:) সালমা খাতুন সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএমডিএ প্রধান কার্যালয়সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কার্যালয়ে আলোকসজ্জা সাজানো হয়।
আরডিএ: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম। এইসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, তত্ত্ববধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল তারিক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল তারিক সহ কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব শহীদ মিনারে ও সকাল ৭:৪৫ মিনিটে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
রাজশাহী শিক্ষাবোর্ড: শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান এঁর সভাপতিত্বে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) ইব্রাহিম হোসেন, সিনিয়র সিস্টেম এনালিষ্ট মোহাম্মদ শফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি দুরুল হোদা ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আজাদ আলী।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন প্রধান অতিথি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম। তাঁর বক্তব্যে বলেন- “এই দিনটি আমাদের জন্য গর্বের, গৌরবের, আনন্দের ও প্রাপ্তির। তিনি দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে প্রতিহত করে অর্জিত বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন এই বিজয়কে ধরে রাখার জন্য আমাদের স্ব স্ব কর্মস্থলে স্বচ্ছতার সঙ্গে কাজ করে যেতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে।” আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উজ্জ্বল হয়ে উঠে।
জেলা পরিষদ: মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ) মোহাম্মদ হাবিবুর রহমান। পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেন, প্রধান সহকারী এস. এম. আল মতিন, উপ সহকারী প্রকৌশলী (অঃদাঃ) মো: আলেফ আলী-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রাজশাহী কলেজ: রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলীর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের কুমারপাড়া মোড় প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। শোভাযাত্রা শেষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, রেঞ্জার ইউনিটসহ বিভিন্ন বিভাগের ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। খেলা শেষে অধ্যক্ষ মহোদয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রশাসন ভবন চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় সোনার বাংলা গঠনে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীসহ সবাইকে উন্নত বাংলাদেশ গঠনে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার প্রমুখ। এরপর রাজশাহী কলেজের নিজস্ব শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সবশেষে রাজশাহী কলেজের অধ্যক্ষ মহোদয় বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
মহানগর জামায়াত: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর গনকপাড়া মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নে আদর্শবান ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দেশের সার্বভৌমত্ব, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির এ্যাড. আবু মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি, অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারসহ বিভিন্ন থানা ও মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়।
পবা উপজেলা: সূর্যোদয়ের সাথে সাথেই উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ৬টায় পবা উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। এর আগে উপজেলা চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানানো হয়। আর সেই সঙ্গে জেগে ওঠে স্বাধীনতার গৌরবময় ইতিহাস।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, আলোচনা সভা, দোয়া ও বিশেষ প্রার্থনা।
বিজয় দিবসে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সহসভাপতি জাহিদ হাসান পলাশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও আরএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আদিবাসী শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে রচনা লিখন, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর নবাই বটতলা, মুরশইল, কলিমনগর, বাগানপাড়া, বাবুল ডাং ও মিঞাপুরসহ বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বুধবার রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির মিলনায়তনে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন একাডেমির নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির গবেষণা কর্মকর্তা বেঞ্জামিন টুডু। এসময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মি. সামসন হাঁসদা, একাডেমির নির্বাহী সদস্য শেলী প্রিসিল্লা বিশ্বাস, একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও লুবনা রশিদ সিদ্দিকা। প্রতিযোগিতাগুলোর বিচারকার্যে দায়িত্ব পালন করেন সবিতা টুডু, শেলী বিশ্বাস, জোষ্টিনা মুর্মু, কলেসতিনে হাঁসদা, পৌল টুডু ও মমতা মার্ডি।
নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও নিরবতা পালন করা হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইদ্রিস আলীসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিজয় দিবস উপলক্ষে দুইদিনব্যাপী ক্যাম্পাসে আলোক সজ্জা করা হয়।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের আয়োজনে একটি বিজয় শোভাযাত্রা বের হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফয়জার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আবু জাফর মো. সাদী। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডীন প্রফেসর শহীদুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার প্রকৃত মূল্য অনুধাবন করতে শেখায় এবং দেশপ্রেম, ত্যাগ ও দায়িত্ববোধে উজ্জীবিত করে। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রওনক আরা পারভিন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল স্কুলের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান, ব্যবসায় ও আইন স্কুলের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ্, রেজিস্ট্রার লে. কর্নেল খালেদ বিন ইউসুফ (অব.) সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করেন সহ-সভাপতি মোঃ হাসেন আলী, যুগ্ম সম্পাদক মোঃ তরিকুল ইসলাম স্বপন কোষাধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফুর, নির্বাহী সদস্য, ডা. মোঃ ওয়াসিম হোসেন, মোঃ এনামুল হক, ডা. মোঃ মনিরুল হক, এ.কে. মাসুদ, মোঃ আককাস আলী এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট রাজশাহী’র সহকারী পরিচালক ডাঃ মোঃ তাজমিলুর ইসলাম লিয়ন সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
আরইউজে: মহান বিজয় দিবস উপলক্ষে আরইউজে কার্যালয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। যুগ্ম সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা কবি মনজু রহমান, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, নির্বাহী সদস্য কবি সোহেল মাহবুব, দৈনিক মানব জমিনের রাজশাহী প্রতিনিধি ডালিম হোসেন শান্ত, আরইউজের সদস্য মেজবাউল আলম দিনার, কামরুজ্জামান বাদশা, মাহবুব হুসাইন, এম শামীম, আমানুল্লাহ আমান প্রমুখ বক্তব্য রাখেন। এতে অন্যদের মধ্যে বিভিন্ন প্রিণ্ট, ইলেকট্রনিক, মাল্টিমিডিয়া ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
নওগাঁ: শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে একে একে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, নওগাঁ জেলা প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও নওগাঁ জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন, শহরের এটিম মাঠে বিজয় মেলা, সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। বর্ণাঢ্য শোভযাত্রা করেছে জামায়াত ইসলামী।
বড়াইগ্রাম: আলোচনা সভায় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, ওসি আব্দুস ছালাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা ও প্রভাষক আব্দুল আলীম উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, ওসি আব্দুস ছালাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, মুক্তিযোদ্ধা বয়েত রেজা ও আবুল খায়ের বক্তব্য রাখেন।
নলডাঙ্গা: স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান, নলডাঙ্গা পৌরসভার পক্ষে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, নলডাঙ্গা থানা পুলিশ প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ সাকিউল আযম, নলডাঙ্গা উপজেলা বিএনপির পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে আটটায় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
আত্রাই: মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম। তিনি বলেন, আজকের এই বিজয় এসেছে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ প্রমুখ।
পুঠিয়া: পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ। এছাড়াও রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বদলগাছী: জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান। একই সঙ্গে পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে স্টেডিয়াম মাঠে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেন বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কুচকাওয়াজ শেষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করা হয়। বেলা ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকালে ফুটবল খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাগমারা: বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সহকারী কমিশনার (ভূমি)সাইফুল ইসলাম ভুঞা, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম সহ আরও অনেকে। একইদিন জামায়াত বিজয় র‌্যালি করেছে।
জয়পুরহাট: শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা জাতীয় নাগরিক পার্টি, জেলা জাতীয় যুব শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত জয়পুরহাট -১ আসনে এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক এম এ ওহাব, জেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত জয়পুরহাট -১ আসনে এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিবুল হক সানজিদ প্রমুখ। ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
মহাদেবপুর: উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সমাজসেবা অফিসার রেজোয়ানুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম প্রমূখ। ।
ভোলাহাট: ভোলাহাট রামেস্বর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ। পরে পুলিশ আনসার -ভিডিপি ও রোভার স্কাউটস, কাব, গার্লস গাইড, বিভিন্ন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। অভিবাদন গ্রহন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ,অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন , উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী এলজিইডি প্রকৌশলী, শিক্ষা অফিসার, আরডিও মোঃ সবুজ আলী, উপজেলা বিএম ডি এ কর্মকর্তা মোঃ লোকমান হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য অতিথিগণ। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়। জামায়াত বিজয় র‌্যালি করেছে।
অগ্রণী ব্যাংক: বিজয় দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক পি এল সি রাজশাহী অঞ্চলের উপ মহাব্যবস্থাপক লোকমান হাকিমের নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে । এদিন পুষ্পস্তবক অর্পণ শেষে সাহেব বাজার কর্পোরেট শাখায় শহীদদের আক্তার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পি এল সি রাজশাহী সার্কেলের সকল স্তরের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারী সহ অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি: আশরাফুল আলম ,সাধারণ সম্পাদক: শহিদুল আলম শাহীন প্রমুখ ।
টিকাপাড়া দীপ্তি পরিষদ: মহান বিজয় দিবস উপলক্ষে টিকাপাড়া দীপ্তি পরিষদের আয়োজনে দিনব্যাপী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ হিরনের পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্যে দিয়ে স্থানীয় শিশু কিশোররা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আজিজুল ইসলাম, ইসলামী ব্যাংক ভারপ্রাপ্ত সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম। জামায়াতে ইসলামী যুব বিভাগের বোয়ালিয়া থানার সংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, জামাতের কর্মী রুহুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় ক্রীড়া অনুরাগী মোঃ সেলিম উদ্দিন কচি, ঠিকাদার মিঠু, সাইন্টিফিক ব্যবসায়ী মোহাম্মদ গ্রেনেড উপস্থিত ছিলেন।


প্রকাশিত: December 18, 2025 | সময়: 1:33 am | সুমন শেখ