সর্বশেষ সংবাদ :

তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুন আর নেই

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ মামুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)। বুধবার ভোর ৬টার দিকে তানোর পৌর এলাকার বেল পুকুরিয়াস্থ নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী ও ১ মাত্র কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। বেলা ২ টায় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।
তানোর প্রেস ক্লাবের সভাপতি সাঈদ সাজু বলেন, মামুনুর রসিদ ছিলেন একজন দায়িত্বশীল সাহসী সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান তানোর প্রেসক্লাব সহ স্থানীয় সাংবাদিকরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন আদর্শবান সহকর্মী ও মানবিক সাংবাদিককে হারালাম, যা অপূরণীয় ক্ষতি। মামুনুর অর রসিদের পেশাগত সততা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতা প্রেসক্লাবের কার্যক্রমকে দীর্ঘদিন সমৃদ্ধ করেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
তার এই আকস্মিক মৃত্যুতে তানোর প্রেস ক্লাবের সকল সদস্য গভীর ভাবে মর্মাহত ও শোকাহত।


প্রকাশিত: December 18, 2025 | সময়: 1:26 am | সুমন শেখ

আরও খবর