, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে আগামী দিনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। আল্লাহ যেন আমাদের কামিয়াবি করে দেন। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ। তিনি আমাদের মা। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত ও দেশের সার্বিক উন্নয়নে তিনি যেন আগের মতো ভূমিকা রাখতে পারেন।
গতকাল সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ড বিএনপি, শাহ মখদুম থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান বক্তা ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
সভাপতিত্ব করেন ১৮নং ওয়ার্ড বিএনপি (উত্তর) এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও সঞ্চালনা করেন ১৮ নং ওয়ার্ড বিএনপি (উত্তর) আহবায়ক মোহাম্মদ আনসার আলী। এ ছাড়াও মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীবৃন্দ উপ¯ি’ত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।