সর্বশেষ সংবাদ :

বিএমডিএ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়ারপো সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও পানি সম্পদ মন্ত্রণালায়ের উর্দ্ধতন কর্মকতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ডিসেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হল রুমে বিএমডিএ, পানি সম্পদ মন্ত্রণালায় ও ওয়ারপো আয়োজনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিয়ম সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম(অতিরিক্ত সচিব)।
এসময় উপস্থিত ছিলেন খোন্দকার আজিজ আহমেদ (অতিরিক্ত সচিব) পানি সম্পদ মন্ত্রণালয়, মোহাম্মদ লুৎফুর রহমান মহাপরিচালক পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো), ড.প্রকৌ: মো: আবুল কাসেম অতি:প্রধান প্রকৌশলী বিএমডিএ, ড. মো ইকবাল হোসেন তত্বাবধায়ক প্রকৌশলী বিএমডিএ, মিজানুর হিসাবরক্ষক ওয়ারপো, মো: জাহিদ হাসান ওয়ারপো, মো: নাজিরুল ইসলাম তত্বাবধায়ক প্রকৌশলী বিএমডিএ, মো: আব্দুল লতিফ তত্বাবধায়ক প্রকৌশলীসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও পানি সম্পদ মন্ত্রণালায় এর ৩০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
০৬ নভেম্বর ২০২৫খ্রি. তারিখে প্রকাশিত ২০২৫ সনের ৪৫নং ভলিউমের ৬ষ্ঠ খন্ড বাংলাদেশ গেজেট-এ ঘোষিত “পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা আদেশ” এর ধারা ৩.০ (২) “খাবার পানি ব্যতীত অন্য কোন কারণে নতুন করে নলকুপ স্থাপন ও ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ থাকবে এবং খাবার পানি সরবরাহ ছাড়া অন্য কোন কারণে বিদ্যমান নলকুপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ থাকবে” এবং ৪.০ এর ৫ ও ৬ নং উপ-ধারার সংশোধনের প্রয়োজনীয়তা এবং এর প্রভাব সম্পর্কে বরেন্দ্র্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে পানি সম্পদ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা ও ওয়ারপো এর ডিজিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেন।
আলোচনায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাগণ বর্তমান সেচ মৌসুম ও বরেন্দ্র এলাকায় প্রভুত উন্নয়নে বিএমডিএ’র ভূমিকাসহ উন্নয়সমূলক কার্যাক্রম তুলে ধরেন। এছাড়া ভূগর্ভস্থ পানি উত্তোলনের সমস্যা ও কৃষি উৎপাদন নিয়ে উভয় সংস্থার কর্মকর্তাগণ বর্তমানের উদ্ভুত সমস্যা কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করেন এবং আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ হয়।


প্রকাশিত: December 16, 2025 | সময়: 1:27 am | সুমন শেখ

আরও খবর