, , ।
স্টাফ রিপোর্টারঃ দৈনিক সানশাইন এর স্পোর্টস রিপোর্টার ফয়সাল আলমের মাতা আনোয়ারা বেগম রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তার ফুসফুসে পানি জমে যাওয়ায় তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৮ নম্নর ওয়ার্ডে ভর্তি ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র,দুই কন্যা ও নাতি নাতনী রেখে গেছেন। রোববার বাদ আসর নগরীর আহম্মদনগর জামে মসজিদ সংলগ্ন স্থানে জানাজা শেষে তাঁকে হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছে সানশাইন পরিবার। সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, মহা ব্যবস্থাপক নুরুল হকসহ সাংবাদিক ও কর্মচারীরা এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।