, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা পৌর বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক মন্ত্রী ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রবিবার বাদ মাগরিব নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সামনে মোহাম্মদ আলী প্লাজায় এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গার শাখারীপাড়া ইসলামি জালসায় যাওয়ার পথে এই সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন।
এসময় ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, এম এ হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নাটোর-২ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দেওয়ান শাহীন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ খান।