, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যাতে হিলি সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে হিলি সীমান্তজুড়ে বিশেষ টহল, কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোড়দার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।
তিনি জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদাড় করা হয়েছে। সম্ভাব্য সব ধরনের প্রবেশ ও বহির্গমন পয়েন্টে বিজিবির অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং জনবল বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় আগত প্রত্যেকের পরিচয় ও সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ সহ সীমান্তবর্তী এলাকা ও আশপাশে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার পাশাপাশি হিলি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও বিজিবির চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে।
উল্লেখ্য, হিলি সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদাড় সহ যে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা পুরো পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানান বিজিবির অধিনায়ক।