সর্বশেষ সংবাদ :

সোনামসজিদ বন্দরে আমদানী-রপ্তানী বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দরে বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যার সমাধানের লক্ষ্যে যৌথ সভা করেছেন বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকেরা। সেমিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি যেসব পণ্য আদান-প্রদান বন্ধ রয়েছে তা পুনরায় চালুর দাবি জানান।
রোববার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের আয়োজনে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। ভারতীয় ব্যবসায়ীরা বলেন, এক সময় মসলা জাতীয় পণ্যের আমদানি-রফতানি বেশি ছিল, যা এখন অনেকটা কমে গেছে। এসব পণ্যের আদান-প্রদান বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দেন।
আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি বলেন, একসময় সোনামসজিদ বন্দও দিয়ে ব্যাপক পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম চালু থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দওে পরিনত হয়। এ বন্দও দিয়ে ফল, মসলা সহ বিভিন্ন বেশি রাজস্বেও পণ্য আদান-প্রদান নেই বললেই চলে। মুলত বন্দরে ব্যবসা বানিজ্যেও গতিশীলতা আরও বৃদ্ধি করতেই উভয় দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের নিয়ে এ যৌথ সভা।
সেমিনারে সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, দপ্তর সম্পাদক এসবি মাসুম বিল্লাহ, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্যসচিব রুহুল আমিন, মহদিপুর রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি জগন্নাথ ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুন্ডু ও সাবেক সাধারণ সম্পাদক ভূপ্রতি মন্ডল প্রমূখ। এছাড়া দুই দেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: December 15, 2025 | সময়: 12:53 am | সুমন শেখ