, , ।
স্টাফ রিপোর্টার: বিজয় দিবস র্যাপিড রেটিং দাবা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগ দাবা উন্নয়ন সংস্থার আয়োজনে শুক্রবার এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হলের প্রভেস্ট ড. মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. ইসতিয়াক হোসেন। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগ দাবা উন্নয়ন সংস্থার সাইদ হোসেন। আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ দাবা উন্নয়ন সংস্থার কাওসার আলী ইতি প্রমুখ।