বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাট পৌর এলাকার বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলায় কড়ই কাদিরপুর এলাকায় পৌরসভার নির্মিত আধুনিক পয়ঃবর্জ্য স্যানেটারি ল্যা¤পফিলে উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে ছিলেন জয়পুরহাট পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু জাফর রেজা, এস এন ভি সংস্থার প্রকৌশলী সুমন আলী, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইরাজ ভ্যানসার লিমিটেড ও জয়পুরহাট পৌরসভার যৌথ চুক্তিতে জৈব সার উৎপাদন হবে। এ লক্ষ্যে এস এন ভি সংস্থা ইতিমধ্যেই একটি শেডও নির্মাণ করেছেন।