সর্বশেষ সংবাদ :

বিএমডিএ’র কর্মকর্তা- কর্মচারীগণের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের “হিসাব ও অডিট সংক্রান্ত” বিষয়ক কর্মকর্তা ও কর্মচারীগণের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ডিসেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে বিএমডিএ’র প্রধান কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রশিক্ষণ উদ্ভোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম(অতিরিক্ত সচিব)। কোর্স পরিচালনা করেন মো:জিন্নুরাইন খান তত্বাবধায়ক প্রকৌশলী (গবেষণা ও প্রশিক্ষণ শাখা) বিএমডিএ।
হিসাব ও অডিট বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন ড. আবুল কাসেম অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বিএমডিএ সচিব নীলুফা সরকার, রায়হান আলী সহকারী নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) বিসিক আঞ্চলিক কার্যালয়, রোকনুজ্জামান বিশ্বাস হিসাব নিয়ন্ত্রক বিএমডিএ, আব্দুল লতিফ সরকার সহকারী প্রকৌশলী, শাহ জামান হিসাব রক্ষণ কর্মকর্তা, আশরাফুল ইসলাম সহকারী হিসাব কর্মকর্তা, শরিফুল ইসলাম সহকারী কোষাধ্যক্ষ, মিতা রানী হালদার সহকারী কোষাধ্যক্ষ, শ্রীমতি রেখা রানী সহকারী কোষাধ্যক্ষ সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৪০জন কর্মকর্তা ও কর্মচারীগণ ১দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচীতে হিসাব সংক্রান্ত বিষয়, বিএমডিএ চাকুরী বিধিমালা ও সরকারী কর্মসূচী (শৃঙ্খলা আপিল) বিধিমালা,২০১৮ বিষয়, এ এম এস ও আইবাস নিয়ে আলোচনা, কর্তৃপক্ষের বিভিন্ন হিসাব পরিচালনা প্রণয়ন সম্পর্কিত আলোচনা, অডিট সংক্রান্ত বিষয় আলোচনা, টেকসই ও লক্ষ্যমাত্রা পূরণে করণীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ কর্মসূচী আলোচনা হয়।


প্রকাশিত: December 12, 2025 | সময়: 3:06 am | সুমন শেখ

আরও খবর