সর্বশেষ সংবাদ :

মোহনপুর ইউএনও সাথে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ ফাহিমা বিনতে আখতারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ উপজেলা সভাকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, মহববতপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ, খাঁড়ইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জামাল হোসেন বিশ্বাস, ধোপাঘাটা একে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুলতানা মেহবুব শাপলা, মৌগাছী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, করিশা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবুল আক্তার, গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নওশাদ আলী, মহিষকুন্ডি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লোকমান আলী, জাহানাবাদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস ছামাদ মোল্লা, পিয়ারপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. এনামুল হক, ভীমনগর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মকবুল হোসেন, বসন্তকেদার বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন, বিষহারা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হোসন প্রমুখ।


প্রকাশিত: December 12, 2025 | সময়: 3:04 am | সুমন শেখ

আরও খবর