সর্বশেষ সংবাদ :

ভোলাহাটে অবসর প্রাপ্ত কর্মচারীর বাড়ীতে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা

ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে ঢাকা ইডেন কলেজের অবসর প্রাপ্ত শিক্ষা কর্মচারী আব্দুল খালেকের বাড়ীতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভোলাহাট থানায় সাধারণ ডাইরী করেছেন ভুক্তভোগী।
অভিযোগ করে বলেন ৯ ডিসেম্বর দিবাগত রাত প্রায় দেড় টার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত আমার বাড়ীতে হামলা চলিয়ে বাড়ীর জানালার কাঁচ ও আসবাবপত্র ভাংচুর করে। ঘরের কোণে লুকিয়ে থেকে অবসর প্রাপ্ত শিক্ষা কর্মচারী আব্দুল খালেক (৬০) নিজের আত্মরক্ষা করেন।
তিনি বলেন, এব্যাপারে ভোলাহাট থানায় ১০ ডিসেম্বর বাদি হয়ে সাধারণ ডায়েরী করেন, যার নং ৩২২। ভোলাহাট থানা পুলিশ এব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ভুক্তভোগী।


প্রকাশিত: December 12, 2025 | সময়: 3:03 am | সুমন শেখ