সর্বশেষ সংবাদ :

পবার পারিলা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেছেন আবুল কালাম

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন জামায়াত মনোনীত এমপিপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনী কর্মসূচিতে স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জনসংযোগের আগে ও পরে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পারিলা ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়ায় গিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময়, সমস্যার কথা শোনা এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। স্থানীয় জনগণ নেতৃবৃন্দের কাছে এলাকার সড়ক উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন নাগরিক সুবিধার অভাব তুলে ধরেন। অধ্যাপক আবুল কালাম আজাদ জনগণের এসব সমস্যাকে গুরুত্ব সহকারে শোনেন এবং নির্বাচিত হলে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার আশ্বাস দেন।
সভায় বক্তারা বলেন, “আগামী নির্বাচনে সৎ, নীতিবান ও উন্নয়নমুখী নেতৃত্বকে বেছে নিতে হবে। উন্নয়ন ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠিত করতে অধ্যাপক আবুল কালাম আজাদের বিকল্প নেই।” এলাকাবাসী নির্বাচনী এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে জানান, তাঁরা উন্নয়ন ও দায়িত্বশীল নেতৃত্বের পক্ষে রায় দেওয়ার প্রত্যাশা রাখছে।
এসময় জনসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়নের আমির শামিম হোসেন, কাশিয়াডাঙ্গা থানা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি আব্দুল গাফফার, রাজশাহী মহানগর বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির প্রকাশনা সম্পাদক নাজির আহমেদ, থানা আমির মো:আজম আলী, থানা সেক্রেটারি মাও: ওয়ারিস আলী, পারিলা ইউনিয়ন সেক্রেটারি রিয়াজুল ইসলাম, তেরবিয়াত সেক্রেটারি নাসিরুল ইসলাম, ৭ নাম্বার ওয়ার্ড সভাপতি মেরাজুল ইসলাম প্রমুখ।


প্রকাশিত: December 11, 2025 | সময়: 1:08 am | সুমন শেখ

আরও খবর