সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে এনসিএলে সিলেট-বরিশাল ম্যাচ ড্র

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট ও বরিশাল বিভাগের মধ্যে অনুষ্ঠিত চারদিনের ম্যাচটি ড্র হয়েছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মঙ্গলবার (৯ ডিসেম্বর) চারদিনের ম্যাচের শেষ দিনে বরিশাল বিভাগ ৮ উইকেটে ২৩৪ রান সংগ্রহ করে ২৫৯ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করে। ইফতেখার হোসেন ১২৮ রানে অপরাজিত থাকেন। হাফিজুর রহমান করেন ৪৩ রান। সিলেটের তোফায়েল আহমেদ ৫৫ রানে ৩টি ও আবু জাঈদ রাহি ৫২ রানে ২ উইকেট দখল করেন।
জয়ের জন্য ২৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেট বিভাগ দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ১৮৭ রান করতে সক্ষম হয়। ফলে ম্যাচ ড্র হয়। সিলেট প্রথম ইনিংসে ২৮৭ রান সংগ্রহ করেছিল। সিলেটের আসাদুল্লা আল গালিব ৬১ রানে অপরাজিত থাকেন। মুশফিকুর রহিম করেন ৫৩ রান। বরিশালের মঈন খান ২৫ রানে ও তানভির ইসলাম ৬১ রানে ২ টি করে উইকেট দখল করেন। প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বরিশাল বিভাগের ইফতেখার হোসেন ইফতি।


প্রকাশিত: December 10, 2025 | সময়: 1:26 am | সুমন শেখ