সর্বশেষ সংবাদ :

মোহনপুরে আবুল কালাম আজাদ ভোট বিশেষ একটি আমানত

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত এমপ্রিপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। বাংলাদেশ জামায়াত ইসলামীর রায়ঘাটি ইউনিয়ন শাখার উদ্যোগে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার তিনি ওই এলাকার শিয়ালকোলা বাজার, বেলনা ও সিরতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন বর্তমান যুগে জনপ্রতিনিধি নির্বাচিত করার অন্যতম একটি মাধ্যম নির্বাচন। জনগণের ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হন। জনপ্রতিনিধিরা শুধু ভোটদাতার সঙ্গে নয়, পুরো জাতির সঙ্গেই সম্পৃক্ত। জনগণের ন্যায্য অধিকার সুপ্রতিষ্ঠিত করতে আদর্শবান, সৎ ও খোদাভীরুর হাতে ক্ষমতা অর্পণ করার লক্ষ্যে স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেক ভোটারের নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন, ভোট বিশেষ একটি আমানত। ভোটের ব্যাপারটি শুধু পার্থিব নয়; পরকালেও এ ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রার্থী সৎ, যোগ্য, আদর্শবান না হলেও তাকে ভোট দেওয়া আর তার ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়ে সত্যায়ন করা একই কথা। কোনো নির্বাচনী এলাকায় ভালো, সৎ ও যোগ্য ব্যক্তি প্রার্থী হলে তাকে ভোট না দিয়ে বিরত থাকা এবং অসৎ ও অযোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করা ধর্মীয় দৃষ্টিতেও গুরুতর অপরাধ। সৎ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীকেই ভোট দিতে হবে, নতুবা আমানতের খেয়ানত হবে। তাই এসব নির্বাচনে প্রত্যেক ভোটারের অংশগ্রহণ করা ইমানি দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা আমির অধ্যাপক জি এ এম আব্দুল আউয়াল, সেক্রেটারি আলহাজ্ব মো:আ: গোফুর মৃধা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আজিজ মাষ্টার, মোহনপুর উপজেলা শাখা নায়েবে আমির আলহাজ্ব মাও. আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মো: শাহ্ জামাল, মৌগাছি ইউনিয়ন আমির মাওলানা সাদিকুল আলম, নায়েবে আমির মো আয়েজ উদ্দিন, মোহনপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবু বক্কর সিদ্দিক।


প্রকাশিত: December 9, 2025 | সময়: 1:54 am | সুমন শেখ

আরও খবর