নগরীতে ছাত্রশিবিরের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী কোর্ট কলেজ শাখা উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং আয়োজন করা হয়েছে। রবিবার কোর্ট কলেজ চত্বরে সকাল নয়টা থেকে দুপুর বারোটায় পর্যন্ত এই গ্রুপিং করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা শিবিরের সভাপতি মোঃ আব্দুল খালেক শান্ত, কাশিয়াডাঙ্গা থানা সেক্রেটারি আনোয়ার মাহমুদ ফারুক,, ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ পারভেজ মোশারফ, সেক্রেটারি শামিউল ইসলাম শানি। আরো উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট কলেজ শাখার সভাপতি মোঃ আসিফ করিম, সেক্রেটারি মোঃ সুজন তালুকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সঞ্চালক ছিলেন কাশিয়াডাঙ্গা থানা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম। এ সময় ৪০০ শিক্ষার্থীদের গ্রুপিং করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫ | সময়: ৬:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর