সর্বশেষ সংবাদ :

সোনামসজিদ স্থলবন্দর পথে আসছে ভারতীয় পেঁয়াজ

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবার সন্ধ্যায় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২টি ট্রাকে ৬০ মে. টন পেঁয়াজ আমদানী করা হয়েছে। সন্ধ্যার দিকে পেঁয়াজভর্তি দুটি ট্রাক ভারতের মোহদীপুর থেকে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে।
মেসাস ওয়েলকাম এন্টারপ্রাইজ ও গৌড় ইন্টারন্যাশন্যাল নামক ২টি প্রতিষ্ঠান পেঁয়াজগুলো আমদানী করেছে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেড ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যায় বন্দরে ২টি ট্রাকে ৬০ মে.টন পেঁয়াজ প্রবেশ করেছে। আগামীকাল সোমবার আরও পেঁয়াজের ট্রাক আসতে পারে বলে জানিয়েছেন তিনি।
রবিবার বাংলাদেশ সরকার এই বন্দর দিয়ে সীমিত পেঁয়াজ আমদানীর অনুমতি দেয়ার পরই ভারতীয় পেঁয়াজ আমদানী শুরু হলো। এর আগে চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে সর্বশেষ পিঁয়াজ আমদানি হয়।


প্রকাশিত: December 8, 2025 | সময়: 6:53 am | সুমন শেখ