, , ।
স্পোর্টস রিপোর্টারঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট বিভাগের বিরুদ্ধে ৯ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করেছে বরিশাল বিভাগ।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শনিবার (৬ ডিসেম্বর) চারদিনের ম্যাচের প্রথম দিনে বরিশাল বিভাগ টসে জিত প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে। বরিশালের ইফতেখার হোসেন ৬৩, হাফিজুর রহমান ৫৮ ও মইনুল ইসলাম ৩৯ রান সংগ্রহ করেন।
সিলেট বিভাগের মহিউদ্দিন তারেক ৩৪ রানে ৩ টি ও আবু জাইদ রাহি ৪৬ রানে ২ টি উইকেট দখল করেন। আজ ম্যাচের দ্বিতীয় দিন।