, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ শুক্রবার সকাল ৯টায় সিনেট ভবনে ‘জাতীয় বই কিনি উৎসব: জাতীয় সম্মেলন ও সম্মাননা প্রদান ২০২৫’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, টিএমএসএস, বগুড়া এর নির্বাহী পরিচালক হোসনেয়ারা বেগম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজশাহী টুকটুক তালুকদার।
আরশি ছোট কাগজ ও আরশি প্রকাশনা, বগুড়া আয়োজিত এই উৎসবের উদ্বোধক ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস এ কে এম আজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম।