সর্বশেষ সংবাদ :

পবার মাঝারদিয়াড়ে আবুল কালামের উঠান বৈঠক

স্টাফ পিপোর্টার: স্বাধীন বাংলাদেশে কোনো বিভাজন চলবে না। চরের মানুষ, গ্রামের আর শহরের মানুষের মধ্যে একই সুবিধা থাকবে। তাই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের দূরত্ব ও বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছিলো, যা বাংলাদেশের চেতনাকে আঘাত করেছে। তাই দেশের উন্নয়নে ঐক্য, নৈতিকতা ও সত্যের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। গতকাল পদ্মার ওপারে পবার হরিপুরের চরমাঝারদিয়াড়ে উঠান বৈঠকে রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের জামায়াত মনোনীত এমপিপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
তিনি বলেন আগামীদিনে সকল শক্তি মোকাবিলা করে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি তরুণদের শান্তিপূর্ণ সামাজিক পরিবর্তন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান। বৈঠক শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরআগে ও পরে চরের মানুষের গণসংযোগ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামকুড়া ইউনিয়নের জামায়াত সেক্রেটারি মো. আতাউর রহমান, হরিপুর ইউনিয়নের আমির মো. শরীফুল ইসলাম, জামায়াত নেতা মো. সেলিম রেজা মাসুম, প্রমুখ।


প্রকাশিত: December 6, 2025 | সময়: 12:55 am | সুমন শেখ