, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে লেগুনা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম আকবর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন দাসগ্রামের আব্দুস সালেক প্রামাণিকের ছেলে।
চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন জানান, জসিম উদ্দিন ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরী করেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি মোটর সাইকেলে রুপপুর যাচ্ছিলেন। পথে দাসগ্রাম আকবর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।