, , ।
সানশাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। বুধবার বিকেলে নগরীর অলোকার মোড়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাষ্ট্রি মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল। বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাবেক সহসভাপতি আবদুস সবুর, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিন, দৈনিক মানব জমিনের রাজশাহী প্রতিনিধি ডালিম হোসেন শান্ত, আরইউজের সিনিয়র সদস্য আহাদ আলী, জিয়াউল কবির স্বপন প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক আমানুল্লাহ আমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাষ্ট্রি মসজিদের ইমাম আতিকুর রহমান। এতে রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, দেশে যখনই সংকট সৃষ্টি হয়েছে তখনই আস্থা ও ঐক্যের প্রতীক হিসেবে সামনে এসে আবির্ভূত হয়েছেন বেগম খালেদা জিয়া। শত জুলুম ও নির্যাতন সত্বেও তিনি পিছু হটেননি। তাই আগামীতেও দেশকে জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে বেগম খালেদা জিয়ার মত দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন।
বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ তায়া’লার কাছে দোয়া চেয়ে সাংবাদিক নেতারা বলেন, দেশের মানুষকে উনি এতটা ভালোবাসেন যে বিগত স্বৈরাচার সরকারের আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে অবিচল ছিলেন।তারা আরো বলেন, বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ এবং দেশের ক্রান্তিকালে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ভূমিকার কারণেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে।
বড়াইগ্রাম: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বড়াইগ্রাম পৌরসভা চত্ত্বরে আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুলের সভাপতিত্বে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম, বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফ আল মাহমুদ নিশাত, সাধারণ সম্পাদক নয়ন হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আজাদ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চারঘাট: রাজশাহীর চারঘাটে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চারঘাট উপজেলা কলেজ শিক্ষক সমিতির কর্তৃক চারঘাট এমএ হাদ্বী কলেজের হলরুমে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজশাহী -৬(চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রাথী আবু সাঈদ চাঁদ। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, হাদ্বী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক রোকুনুজ্জামান প্রমুখ।
দোয়া মাহফিলে আবেগ আফ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ চাদ। এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলার মানুষের হুদয়ের সম্পন্দন। তিনি অভিভাবকসহ আমার আপনার মা জননী। বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তিসহ দ্রুত আমাদের মাঝে আমাদের মাকে ফিরিয়ে দেন বলে কান্নায় ভেঙ্গে পড়েন এবং আল্লাহর কাছে বেগম জিয়ার জন্য সুস্থ্যতা কামনা করেন।
বাগমারা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগমারায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের নির্দেশনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভবানীগঞ্জ আলুহাটায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য লাভের পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রিয় নেতা। তাঁর অসুস্থতার খবর শুনে দেশবাসী অত্যন্ত উদ্বিগ্ন। তাই তাঁকে নিয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাস্টার আব্দুল গাফফার এর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু যোগিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মাস্টার ইউসুফ আলী, অধ্যাপক রফিকুল ইসলাম, ছমির উদ্দীন, অধ্যাপক দুলাল হোসেন ও শাহিন রেজা শাহিন, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক দেরাজ আলী, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা, যোগীপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম রনি, নরদাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাহেব আলী, আব্দুল মান্নান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসাহাক আলী, ভবানীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দীন দুলাল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুন্টু প্রাং, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জর্জ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রদল নেতা সারোয়ার ইসলাম রাকিব, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক সাকিবুল ইসলাম ও সদস্য সচিব মোনাইম হোসেন প্রমুখ।
উক্ত দোয়া মাহফিলে বিপুল সংখ্যক স্থানীয় উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্ষেতলাল: জয়পুরহাটের ক্ষেতলালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়াপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে বেলা ১২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল বারীর আমন্ত্রনে, কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে খতমে কোরআন দোয় মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সম্পাদক আবুবক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠু, সাবেক যুবদল নেতা ও রেডক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের সম্পাদক ওবায়দুর রহমান সুইটসহ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।
পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবপুরহাট হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির এবং সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন এবং প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নূর মহাম্মদ সালাহউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান জুয়েল (সদস্য সচিব, পুঠিয়া উপজেলা ছাত্রদল), জামিল হোসেন ও সাজিব হোসেন (যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল), তামিম সর্দার (সভাপতি, কাঠাখালি আদর্শ কলেজ), রাসেল (সভাপতি, ধপাপাড় ডিগ্রি কলেজ), সিজান আব্দুল্লাহ (সভাপতি, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদল), রাজিবুল ইসলাম রাসা (সভাপতি, ভাল্লুকগাছি ইউনিয়ন ছাত্রদল) ও নাজিরুল (সাধারণ সম্পাদক, ভাল্লুকগাছি ইউনিয়ন ছাত্রদল)। এছাড়াও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
ভোলাহাট: ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। মুশরীভূজা হাফিজিয়া মাদ্রাসায় দলদলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু মোতালেব মাষ্টার বেগম জিয়ার রোগমুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু। বেগম জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সদস্য আব্দুস সোবহান মাষ্টার, দলদলী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোস্তাকিমসহ অন্যরা। এসময় বিশেষ দোয়া পরিচালনা করেন মাও আহমাদুল্লাহ।