চারঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১, দুজন আহত

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে সড়ক দুর্ঘটনায় মিনারুল ইসলাম নামের ১ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার রাত ১০ টার দিকে চারঘাট-বাঘা সড়কের এছেরের বটতলা নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে। তারা সকলেই মোটরসাইকেল আরোহী।
নিহত ব্যাক্তি পার্শবর্তী বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর এলাকার জাবেদ আলী মন্ডলের ছেলে মিনারুল হক (২৮)।
এছাড়া আহতরা হলেন, একই এলাকার জুয়েল রানার ছেলে বাপ্পি আহম্মেদ (৩০) ও একই এলাকার শাহাদুল হকের ছেলে পলাশ আহম্মেদ (১৮)।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা শিকার করে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে নিহত মিনারুল ইসলাম এবং তার সহযোগী বাপ্পি ও পলাশকে সঙ্গে নিয়ে নিজ বাড়ী হাবাসপুর থেকে জিকচার মোটরসাইকেল যোগে চারঘাটের দিকে যাচ্ছিলেন। এসময় একটি আখ বোঝায় ট্রাক্টরের ধাক্কা লেগে তারা রাস্তায় পড়ে যান। পরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মিনারুল মারা যায়। সহযোগী বাপ্পি ও পলাশ আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে বুধবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫ | সময়: ৭:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ