, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এসময় নিহতের পরনে পুরনো লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল।
স্থানীয়রা ও পুলিশ জানায়, নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয় দোকানীরা ব্রীজের নিচে একটি মরেদহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহত ব্যক্তিকে এর আগে কেউ এলাকায় দেখেনি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি মানষিক ভারসাম্যহীন হতে পারে। কয়েকদিন আগে মারা যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।