সর্বশেষ সংবাদ :

রাবিতে পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর প্রোগ্রামের আওতায় শিক্ষা মেলা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শুক্রবার পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর প্রোগ্রামের আওতায় শিক্ষা মেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টায় সিনেট ভবনে উক্ত শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের পরিচালক জেহান জেব খান ও পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর কামরান দাঙ্গাল।
উক্ত মেলায় পাক্তিানের ১৫টি শীর্ষ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এতে পাকিস্তান সরকার প্রদত্ত বাংলাদেশের জন্য ৫০০টি ফুল ফান্ডেড স্কলারশিপের বিষয়ে শিক্ষার্থীদের অবগত করা হয়।
রাবিতে উক্ত মেলাটির আয়োজনে সহায়তায় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা দপ্তর, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টার।


প্রকাশিত: November 29, 2025 | সময়: 6:52 am | সুমন শেখ

আরও খবর