, , ।
স্টাফ রিপোর্টার: শুক্রবার আসলেই রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরের নিরিবিলি বিরিয়ানি হাউজের পরিবেশ অন্য রকম হয়ে উঠে। বাদ জুম্মা নিরিবিলি বিরিয়ানি হাউজে ভিড় করে দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষ। এক বেলা পেট পুরে খেতে পারে। তাদের মুখে একবেলা খাবারের হাসি ফোটাতে ১০ বছর ধরে কাজ করে যাচ্ছেন রাকিবুল হোসেন রাজীব। প্রতি শুক্রবার ৪০০ জন মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।
মানবতার এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসায় ভাসিয়েছেন। রাজীবের এমন উদ্যোগকে অনেক মানুষকে অনুপ্রাণিত করবে সমাজে মানবতার হাত বাড়িয়ে দিতে।
রাকিবুল হোসেন রাজীব বলেন, সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিন ব্যবসা করি। ব্যবসা থেকে যে লাভ আসে তার একটি অংশ আমি গরিব দুঃখী মানুষের জন্য রেখে দেই। মানুষের মুখে হাসি দেখতে আমার ভালো লাগে। সমাজের যে স্থানে থাকি না কেন, অসহায় মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন , যদি আমার ছোট এই উদ্যোগে কেউ একবেলা পরিপূর্ণভাবে খেতে পারে। এটাই আমার বড় সাফল্য।
এসময় উপস্থিত ছিলেন সাগর হোসেন। তিনি বলেন, আমার মামা রাজীব হোসেন সাধারণ মানুষের কথা চিন্তা করে অসাধারণ একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সকলে একসাথে তাকে সহযোগিতা করি। সমাজে এমন মানুষ থাকলে মানবতা বেঁচে থাকবে।
রান্নার দায়িত্বে থাকা রুবেল জানান, ‘প্রতি শুক্রবার গরিব দুঃখী মানুষের জন্য রান্না করতে পারাটাই আমার সবচেয়ে বড় আনন্দ। খাবার নিতে আসা মানুষের সন্তুষ্ট মুখ দেখলে মনে হয় আমার পরিশ্রম সার্থক হয়েছে। এই সেবার অংশ হতে পেরে আমি গর্বিত।