, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: অবশেষে র্যাবের জালে আটক হলো জয়পুরহাটে চাঞ্চল্যকর সঙ্ঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামী অনিক। র্যাব-৫ জয়পুরহাট এবং র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালিয়ে দিনাজপুর শহরের চাউলপট্টি এলাকা থেকে তাকে আটক করে। র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প থেকে শুক্রবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ৬ অক্টোবর পাঁচবিবি শহরের এক তরুনী সন্ধ্যায় তার বাড়ির লোকজনের সাথে রাগ করে পাঁচবিবি পৌরপার্ক এলাকায় চলে আসে। সেখানে একই এলাকার তার পুর্ব পরিচিত যুবক রবিউলের সাথে দেখা হয়। এক পর্যায়ে রবিউল তার বন্ধু অনিককে ডেকে নিয়ে কৌশুলে ওই তরুনীকে পার্কের ভিতরে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনাটি ধর্ষিত তরুণী তার পরিবারের লোকজনকে জানালে ৯ অক্টোবর পাঁচবিবি থানায় মামলা দায়ের হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব যৌথ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী অনিককে গ্রেপ্তার করলো। অনিক একই উপজেলার দমদমা গ্রামের মৃত ওবায়দুলের ছেলে।