জয়পুরহাট-১ আসনে বিএনপি প্রার্থীর পাশে ভোটের মাঠে সরব সহধর্মিণীও

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাট-১ আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সহধর্মিণী মনিরা আক্তার কেমীকে ভোটের মাঠে সরব উপস্থিতি দেখা যায়। ‘আমার স্বাস্থ্য-আমার অধিকার’ ব্যানারে মাসুদ রানার সার্বিক সহযোগিতায় জয়পুরহাটের পাঁচবিবির নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।
ধানের শীষের নির্বাচনী প্রচারণা সভায় সমাবেশ গণসংযোগ লিফলেট বিতরণ ও পথসভা সহ আজকের অনুষ্ঠানে স্বামীর পাশে তাকে দেখা যায় রোগিদের সেবা করতে। এসময় জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা গোলজার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান মহুরী, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু মাষ্টার, উপজেলা মহিলা দলের সম্পাদিকা রাজিয়া সুলতানা, ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি সহ অনেকেই উপস্থিত ছিলেন।


প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫ | সময়: ৬:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর