সর্বশেষ সংবাদ :

বহিস্কার আদেশ প্রতাহারে সংবর্ধিত হলেন বাঘার বিএনপি নেতা কামাল

স্টাফ রিপোর্টার, বাঘা: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় পদ হারানো বাঘার কামাল হোসেনকে সংবর্ধনা দিয়েছেন দলীয় নেতৃবৃন্দ। বুধবার ২৬ নভেম্বর সকালে ধুমকেতু ট্রেন যোগে ঢাকা থেকে বাঘার আড়ানীতে নামার পর শত-শত মোটরসাইক সোডাউনের মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করেন। এরপর তাকে উপজেলা সদরে নিয়ে আসেন।
এ সময় রাজশাহী-৬ চারঘাট-বাঘায় ধানের শিষকে বিজয়ী করার লক্ষে স্লোগানে মুখরিত হয়ে দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদের বাড়িতে তার সাথে স্বাক্ষাত করেন কামাল হোসেন ও তার সমর্থীত দলীয় নেতা-কর্মীরা।
সূত্রে জানা গেছে, গত সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইতঃপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সারাদেশে প্রায় অর্ধ শতাধিক দলীয় পদ বঞ্চিত নেতাকে তাদের আবেদনের প্রেক্ষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক পদ বঞ্চিত সকল নেতাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করেন, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, বিগত সরকার আমলে দলের সিদ্ধান্ত অমান্য করে বাঘা পৌর মেয়র পদে নির্বাচন করেন বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেন। এই মর্মে তাকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়। তবে শেষ পর্যন্ত তিনি দলীয় পদ ফিরে পেয়ে দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মঙ্গলবার সকালে নিজ এলাকায় ফিরেন।
এদিকে কামাল হোসেন ঢাকা থেকে সকালে নিজ এলাকায় ফিরছেন শুনে তার ভক্তাভ ও অনুসারীরা শত-শত মোটর সাইকেল যোগে উপজেলার আড়ানী রেলস্টোশানে যান এবং তাকে ফুলদিয়ে সংবধিত করেন। এরপর নিরপদে উপজেলা সদরে নিয়ে আসে। কামাল হোসেন তার কর্মী সমর্থকদের সাথে করে রাজশাহী ৬-চারঘাট বাঘা থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্ত আবু সাঈদ চাঁদের সাথে স্বাক্ষাত করেন এবং তার অনুসারী সকল নেতা-কর্মীদের ধানের শীষে ভোট কারার আহবান জানান।


প্রকাশিত: November 27, 2025 | সময়: 7:32 am | সুমন শেখ