, , ।
স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চার দিনের ম্যাচে রাজশাহী বিভাগের আব্দুর রাহিমের বোলিং তোপে রংপুর বিভাগ ২৫৮ রানে অলআউট হয়েছে। আব্দুর রাহিম ৭২ রানে ৬ উইকেট দখল করেন।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে গতকাল রংপুর তাদের প্রথম ইনিংসে ২৫৮ রান করতে সক্ষম হয়। রংপুর বিভাগের আব্দুল্লা ৬৪ রান করেন। জাহিদ জাভেদ করেন ৩১ রান। রাজশাহী বিভাগের আব্দুর রাহিমের বোলিং তোপে রংপুর বিভাগের কোন ব্যাটসম্যানই তেমন সুবিধা করতে পারেননি। আব্দুর রাহিম একাই নিয়েছেন ৬ উইকেট।
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ২৬৮ রান। রাজশাহী বিভাগ প্রথম ইনিংসে ১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসর খেলা শুরু করে। দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ১২ রান। নাঈম আহমেদ ১০ ও সাব্বির হোসেন ২ রানে অপরাজিত আছেন। আজ ম্যাচের তৃতীয় দিন।