বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ফুড ক্লাবে আজ সৌরবিদ্যুতের সম্ভাবনা ও প্রয়োগ নিয়ে একটি সংক্ষিপ্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফেড গঠন করা হয়। পরিবর্তন ক্লিন ও বিডব্লিউজিইডির এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন সাংবিদক ডাবলু কুমার ঘোষ, আশরাফুল ইসলাম, মাহবুব দোলন, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রনি রায়।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা।
বক্তারা তাদের আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার এনার্জির গুরুত্ব, টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে এর ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।