, , ।
স্টাফ রিপোর্টার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন বলেছেন,“একটি জাতির অগ্রগতির মূল শক্তি হলো তার দক্ষ, সুশিক্ষিত ও সচেতন তরুণ প্রজন্ম। বিশ্ব যখন দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে, তখন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণদের সর্বাধুনিক জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তুলতে হবে।
তিনি বলেন চাহিদা ভিত্তিক শিক্ষা ও পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ কারিকুলাম বাস্তবায়ন ছাড়া কোনো দেশ দীর্ঘমেয়াদে সমৃদ্ধ হতে পারে না। বর্তমান সময়ের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে তরুণ প্রজন্মকে গবেষণা, পাঠচর্চা ও মুক্তচিন্তার অনুশীলনের দিকে আরও বেশি মনোযোগী হতে হবে।”বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কেশরহাট মহিলা কলেজে আয়োজিত ‘আগামীর বাংলাদেশকে জানুন ও পড়ুন’ প্রতিপাদ্যে তরুণ প্রজন্মের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন বলেন, আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় টিকে থাকার জন্য তরুণদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি অত্যন্ত জরুরি। বই মানুষকে মুক্তচিন্তার পথে নিয়ে যায়, সঠিক মূল্যবোধ গঠনে সহায়তা করে এবং জাতির ভবিষ্যৎ পথরেখা বুঝতে সক্ষম করে তোলে। তারেক রহমানের রাজনৈতিক দর্শন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিএনপির ভূমিকা সম্পর্কিত বিতরণ করা বইগুলো শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন,“আগামীর বাংলাদেশে তরুণরা হবে জ্ঞান-চেতনায় সমৃদ্ধ, যুক্তিবাদী এবং দেশগঠনের নেতৃত্ব দেওয়ার সক্ষম। আর সেই ভবিষ্যৎ তৈরির জন্য আজ থেকেই পাঠচর্চায় মনোনিবেশ করা প্রয়োজন।”
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বই বিতরণ অনুষ্ঠানের সভাপতি কে. এইচ. রানা শেখের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো, বিএনপির কেশরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিষহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।
তিনি বলেন, আন্দোলন দমনে হুকুম দিয়ে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে গুলি করে হত্য করেছে। এর মধ্যে কোলের শিশুরাও রয়েছে। সেইসাথে হাজার হাজার ছাত্র-জনতাকে আহত করেছে। এর জন্য আন্তর্জাতিক আদালতে তারও বিচার হয়েছে। শেখ হাসিনাসহ তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। আল্লাহ ছাড় দেয় , কিন্তু কাউকে ছেড়ে দেননা বলে উল্লেখ করেন তিনি।
মিলন বলেন, তিনি পবা- মোহনপুরবাসীর ভাই হিসেবে সুখে দু:খে পাশে থাকতে চান। পবা-মোহনপুরবাসীর হয়ে তিনি তাঁর জীবন উৎসর্গ করারো প্রতিশ্রতি দেন। এই কথার প্রেক্ষিতে জাহানাবাদেরর সকল জনগণ তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ধানের শীষ শুধু বেগম খালেদা জিয়ার ও তারেক জিয়ার নয়। ধানের শীষ হচ্ছে বাংলাদেশের সকলের প্রতিক। এই প্রতিক সকলের আমানত। এজন্য এটাকে রক্ষা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে পবা-মোহনপুরের যতগুলো ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আছে সবগুলো মডেল হিসেবে গড়ে তোলা হবে। বিএনপির কিছু ভূলত্রুটি থাকতে পারে। এগুলো ক্ষমা করে দিয়ে আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ রক্ষা এবং উন্নয়নের অংশিদার হওয়ার আহ্বান জানান তিনি।
জাহানাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসাহাক শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল হোসেন সাহল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন), সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-১ বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম। এছাড়াও মোহনপুর উপজেলা ও অত্র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।