নব-নিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী চেম্বারের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নব-নিযুক্ত বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ এর সাথে তাঁর কার্যালয়ে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান রিংকু’র নেতৃত্বে আরসিসিআই পরিচালনা পর্ষদ সৌজন্য সাক্ষাৎ করেন ও ফুলেল শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার দুপুরে এ সময় বিভাগীয় কমিশনার মহোদয় রাজশাহীর ব্যবসা সংক্রান্ত নানা বিষয়ে আরসিসিআই পরিচালানা পর্ষদের সাথে আলোচনা করেন। চেম্বার সভাপতি, গোদাগাড়ী সুলতানগঞ্জন পোর্ট অব কল এ শুল্কায়ন কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে অনুরোধ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ (সুমন), পরিচালক সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, খায়রুল বাশার, সাইফুল ইসলাম হিরোক, রুহুল আমীন, তাসনিম হোসেন।


প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫ | সময়: ৫:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ