রাজশাহীতে ২ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

স্টাফ রির্পোটার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার শেফালী বেওয়া হলেন চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মৃত আ. খালেক শেখের স্ত্রী। গত বুধবার রাত সোয়া একটা নাগাদ পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের তত্ত্বাবধানে এসআই মো. রিয়াজ আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বারো রাস্তার মোড়ে দায়িত্ব পালন করছিল। সে সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শেফালী বেওয়া নিজের বাড়িতে গাঁজা বিক্রি করছে। পরে ডিবির ওই টিম তাৎক্ষণিকভাবে শেফালী বেওয়ার বাড়িতে অভিযান চালায় এবং সেখান থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেফালী বেওয়া জানায়, বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিজের কাছে রেখেছিল এবং সে দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রিমা থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫ | সময়: ৪:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর