, , ।
রাবি প্রতিনিধি: সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ এবং প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য সিন্ডিকেট সদস্য প্রফেসর নিজাম উদ্দীনকে (আরবী বিভাগ) আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বুধবার এই তদন্ত কমিটি গঠন করেন। রাবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।