সর্বশেষ সংবাদ :

কাজিরগঞ্জ স্পোর্টিং ক্লাব নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: কাজিরগঞ্জ স্পোর্টিং ক্লাব রাজশাহী এর নামে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে বৃধবার সংবাদ সম্মেলন করেছেন ক্লাব কর্তৃপক্ষসহ এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কাজিরগঞ্জ স্পোর্টিং ক্লাব, রাজশাহী ১৯৪৬ইং সালে স্থাপিত হয়। সেই সময় থেকে কাজিরগঞ্জ স্পোর্টিং ক্লাব রাজশাহীর ক্রীড়াঙ্গনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। ক্লাবটি তার জন্মলগ্ন হতে একটি অরাজনৈতিক ক্লাব হিসাবে সুনামের সাথে রাজশাহী তথা দেশের ক্রীড়াঙ্গনকে আলোকিত করে রেখেছে। কিন্তু দুঃখের বিষয় ১৮ নভেম্বর ক্লাবটি নিয়ে মানববন্ধন করে একটি মহল। যা পরের দিন সংবাদ মাধ্যমে বের হয়। এটা ক্লাবটি দীর্ঘদিনের সুনাম নষ্ট করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়।
প্রথম বিভাগ ফুটবল, মহিলা ভলিবল, টেবিল টেনিস, স্বেচ্ছায় রক্তদান, রাজশাহী পুলিশ কমিশনার অফিসের নির্দেশে এই ক্লাবটি ইভটিজিং রোধে বিভিন্ন ভূমিকা পালন করে, এইচ আইভি এইডস প্রতিরোধে দীর্ঘদিন ধরে সামাজিক ভাবে কাজ করে আসছে। হঠাৎ করে একটি মহল ক্লাবটি জোর করে দখলের উদ্দেশ্যে বিভন্ন জায়গা থেকে লোক জোন নিয়ে এসে মানববন্ধন করে ক্লাবে তালা মেরে দেয়। ক্লাবটি নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত। ক্লাবের জায়গা অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্রয় বা বিক্রয় করার ক্ষমতা নাই। ক্লাবে জুয়া ও মাদক সেবন করা হয় তাদের এই মিথ্যা বক্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। বরং ক্লাবের সদস্যরা মিলে বিভিন্ন খেলায় নিয়মিত অংশগ্রহণ করে থাকেন।
গত ১৭ বছরে বিগত সরকারের কোন মেয়র বা মন্ত্রীকে এই ক্লাবে আমন্ত্রন জানানো হয়নি। বরং সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু সদস্য হিসাবে এই ক্লাবের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন।
অবিলম্বে ক্লাব খুলে দিয়ে ক্রীড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য জেলা প্রসাশন, সমাজ সেবা অধিদপ্তর, রাজশাহী সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুসহ সকলের সহযোগীতা কামনা করছি।


প্রকাশিত: November 20, 2025 | সময়: 3:47 am | সুমন শেখ