, , ।
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২(সদর) আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমানের নেতৃত্বে রাজশাহী মহানগরীর নেতা-কর্মীদের সাথে নিয়ে় মহানগরীর সাগরপাড়া থেকে শুরু হয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এই সময় এলাকার স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যগুলো কি কি তা জানার চেষ্টা করেন।
এই সময়ে উপস্থিত এলাকার জনসাধারণের সাথে মুহাম্মদ সাঈদ নোমান এবি পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। নতুন বাংলাদেশ গড়তে এবি পার্টির রাজনৈতিক কার্যক্রম, নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জোটসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবি পার্টি সম্পর্কে বিস্তারিত নিয়ে ধারণা প্রদান করেন এবং পার্টি সম্পর্কে সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এর বিরুদ্ধে এবি পার্টির অবস্থান পরিস্কার করে রাজশাহী মহানগরকে নিয়ে এবি পার্টির বিভিন্ন কার্যক্রমের কথা গণসংযোগ চলাকালীন সময়ে এলাকার জনসাধারণের কাছে তুলে ধরেন।
গণসংযোগ করাকালীন সময়ে এবি পার্টির প্রতীক ঈগল সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সামনের নির্বাচনে নিজের জন্য দোয়া ও ভোট চান এলাকাবাসীর কাছে।
এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুব নেতা সাগর, রুবেল হোসেন, আব্দুর রহিম, সুজন, তুষার, শাওন, হিমেল, আশিক, মোকলেস, আজাদ, শাহীন বাদশা, আরিফ, আলতাফসহ আরও অনেকেই।