বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলা তাহেরপুর পৌর অডিটোরিয়ামে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে তাহেরপুর পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের পক্ষে কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবু নঈম সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ধানের শীষের মনোনীত প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা।
এছাড়াও ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, উপজেলা তাঁতী দলের সভাপতি মামুনুর রসিশ মামুন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন শাহ্, সাধারণ সম্পাদক আনিছার আলী, বড়বিহানলী ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিটলার,সাধারণ সম্পাদক আকরাম আলী।
তাহেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাগাতি, তাহেরপুর পৌর যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রদল সভাপতি সোহেল রানা, যুগ্ম-আহবায়ক সোহেল সরদার, তাহেরপুর কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাফর ইকবাল প্রমূখ।