, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রসাশক শাহাদাত হোসেন মাসুদ। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু সহ অন্যরা।
মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার মাদক, চোরাচালান, চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও নানান সমস্যার কথা তুলে ধরে ধরেন। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের আম সহ সম্ভাবনাময়ী নানা খাতের উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
নবাগত জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং দূরদৃষ্টি সম্পন্ন। দেশের সকল সমস্যা, সম্ভাবনা উন্নয়নে মিডিয়া বড় ভূমিকা পালন করে চলেছে। তিনি আরো জানান, প্রশাসন ও গণমাধ্যম এ জেলার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে এ জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব ব উদ্দিন তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ।