, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: পঞ্জিকা মতে সোমবার ছিল নবান্ন। উৎসব ছিল নবান্নের। বাঙালি বধূদের এই নবান্ন উৎসবে নতুন শাড়ি না হলে যেন চলেই না! এ প্রথা যুগ যুগের, বাঙালী বধূদের। আর বিরামপুরে নবান্ন উৎসবের শাড়ি চেয়ে না পাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর হাতে থাকা বসার পিঁড়ির আঘাতে স্বামী হাফিজুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ স্ত্রী রেহেনা বেগম (৫০) কে আটক করেছে।
মঙ্গলবার ১৮ নভেম্বর সকালে উপজেলার দিওড় ইউনিয়নের কুঁচিয়া মোড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহত হাফিজুল ইসলাম ঐ গ্রামের মৃত আব্দুস সামাদের বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক।
গ্রামবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নবান্ন উপলক্ষে স্ত্রী রেহেনা বেগম স্বামী হাফিজুল ইসলামের কাছে নতুন শাড়ি নেয়ার আবদার করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে রেহেনা বেগম বসার পিঁড়া দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নৃশংস এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।