সর্বশেষ সংবাদ :

নাশকতার মামলায় পোরশা উপজেলা আ’লীগ সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারুল ইসলাম উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের মিছিরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বলেন পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে থানায় নাশকতার একটি মামলা রয়েছে। মামলাটির তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।


প্রকাশিত: November 18, 2025 | সময়: 2:30 am | সুমন শেখ