বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাট- ১ আসনে ধানের শীষের প্রার্থীকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী ধরঞ্জীতে কর্মী সমাবেশ হয়। গত রোববার সন্ধ্যায় ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ও সভাপতি কেরামত আলীর সভাপতিত্ব সভায় জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জয়পুরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবীর, সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান, জেলা যুবদল নেতা আনিছুর রহমান, নয়ন প্রধান, ইউনিয়ন যুবদল নেতা কারিমুল ইসলাম, উপজেলা মহিলা দলের সম্পাদিকা রাজিয়া সুলতানা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।