, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: ‘গৌরবের কোর্টে শত বছর’ এই স্রোগানে নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ঠেনিস ক্লাব চত্বরে ফাইনাল খেলায় অংশ নেয় ঢাকা অফিসার্স ক্লাব বনাম নওগাঁ টেনিস দল।
খেলায় ঢাকা অফিসার্স ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে নওগাঁ টেনিস দল। পরে সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেনিস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহবায়ক অরিতিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, ক্লাবটি সহ-সভাপতি বেলাল আহম্মেদ, সাধারন সম্পাদক তারিফ মোহাম্মদ আপনসহ প্রমুখ।
এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়ার ও কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
পুরষ্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষে গত ১২ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে ঢাকা অফিসার্স ক্লাব দল সহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করে।