সর্বশেষ সংবাদ :

বাগমারায় “দিগলী বিল মৎস্য চাষ প্রকল্প” থেকে পিয়ার বক্স মোল্লাকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা “দিগলী বিল মৎস্য চাষ প্রকল্প” থেকে অবশেষে পিয়ার বক্স মোল্লাকে সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে প্রকল্প কমিটি।
জানা গেছে, ২০০৬ সালে বাগমারা উপজেলার বাসুদেব পাড়া, গোড়সার এবং পূর্ব- দৌলতপুর এই তিন গ্রামের সমন্বয়ে স্থানীয়রা নিজেদের প্রায় দুই শতাধিক বিঘা জমিতে “দিগলী বিল মৎস্য চাষ প্রকল্প” নাম দিয়ে মাছ চাষ করে আসছেন। বাগমারা “দিগলী বিল মৎস্য চাষ প্রকল্পের” সকল সদস্য সংগঠনের সকল নিয়মাবলী মেনে সংগঠনটিকে শতভাগ পরিচ্ছন্ন ইমেজ সম্পন্ন সংগঠন হিসেবে গড়ে তুললেও এই সংগঠনের একজন সদস্য পিয়ার বক্স মোল্লার স্বেচ্ছাচারিতা, উশৃঙ্খলতা আর অর্থ আত্নসাত, বিভিন্ন অনিয়ম দূর্নীতির, অবিশ্বস্তার কারণে সংগঠনটি হুমকির মুখে পড়ে। এর আগে পিয়ার বক্স মোল্লা জনৈক আনিছুর রহমান হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি হয়ে প্রাথমিকভাবে সংগঠনটিকে বিতর্কের মধ্যে ঠেলে দেন। এছাড়াও ২০১৭ সালে বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জোনাব আলী মৃধার দায়িত্ব থাকাকালীন পরপর দুইবার জোকার বিলের জন্য সংরক্ষিত খৈল এবং মাছ চুরি অপরাধে শালিশের মাধ্যমে জরিমানা দেন। পিয়ার বক্স দিখলী বিল সদস্য থাকায় “দিখলী বিল মৎস্য চাষ প্রকল্প”টি স্থানীয়দের দৃষ্টিতে একটি বিতর্কিত এবং অবিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়। সর্বশেষ শুধু মাত্র প্রকল্পের মাছ চাষের প্রয়োজনে সংগঠনটি একটি গভীর নলকূপ স্থাপন করে এবং শর্তারোপ করে যে, “এই গভীর নলকূপটি শুধু প্রকল্পের পানি সরবরাহের কাজে ব্যবহার হবে। কোন ক্রমেই কেউ ব্যক্তিগত ভাবে এই গভীর নলকূপ ব্যবহার করতে পারবেন না”। অথচ এটা জেনেও পিয়ার বক্স মোল্লা জোর পূর্বক স্পর্ধা দেখিয়ে ওই গভীর নলকূপ থেকে নিজের পুকুরে পানি নামিয়ে সংগঠনটির সকল শৃংখলা ভঙ্গ করেছেন। বিভিন্ন কারণে তাঁর এমন আচরণে নিরুপায় “দিখলী বিল মৎস্য চাষ প্রকল্প” পরিচালনা কমিটি গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে বাসুদেব পাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে একটি জরুরী সভার আয়োজন প্রতিষ্ঠানে বিধিবিধান ভঙ্গ, বিভিন্ন দূর্নীতি জড়িয়ে পড়ায় সর্বসম্মতিক্রমে তাঁর অংশের টাকা এবং অংশ প্রদান না করার শর্তে স্থায়ীভাবে তাঁর সদস্য পদ বাতিল ঘোষণা করে। সেই সাথে তাঁর সঙ্গে “দিগলী বিল মৎস্য চাষ প্রকল্প সংক্রান্ত কোন লেনদেন না করার অনুরোধও জানানো হয়েছে।


প্রকাশিত: November 17, 2025 | সময়: 3:33 am | সুমন শেখ