বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস রিপোর্টারঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চার দিনের ম্যাচে রাজশাহী জেলার ২৯৮ রানের জবাবে ঢাকা জেলা আশিকুর রহমানের শতকে চার উইকেটে ২৫২ রান সংগ্রহ করেছে। আশিকুর ১১২ রানে অপরাজিত আছেন। আমিনুল ইসলাম করেছেন ৯৭ রান। রাজশাহীর সানজামুল ইসলাম ৫২ রানে ২ উইকেট দখল করেন। গতকাল সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনে আগের দিনের ৯ উইকেটে করা ২৭৫ রান নিয়ে খেলতে নেমে রাজশাহী ২৯৮ রানে অলআউট হয়। আজ ম্যাচের তৃতীয় দিন।