রাজশাহী ও নওগাঁয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

স্পোর্টস রিপোর্টারঃ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় রাজশাহীতে সপ্তাহব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিনে প্রেমতলী ডিগ্রি কলেজ ও ধোপাঘাটা ডিগ্রি কলেজের ম্যাচ থাকলেও ধোপাঘাটা কলেজের প্রমাণপত্র না থাকায় প্রেমতলী ডিগ্রি কলেজ ওয়াক ওভার পেয়ে পরবর্তী ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে।
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল ও কলেজ এবং বরেন্দ্র কলেজের মধ্যে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল ও কলেজ টাইব্রেকারে ৫-৩ গোলে বরেন্দ্র কলেজকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন প্রাক্তন ফুটবলার কেএম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম।
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ যুহর আলী ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শরিফুল ইসলাম। এ সময় ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার, সাবেক জেলা ক্রীড়া অফিসার মোঃ ওবায়দুল ইসলামসহ আন্যান্য কর্মকর্তা ও অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
এদিকে, তারুন্যের উৎসব উপলক্ষে নওগাঁয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, মেহেদী হাসাস, সুমন আলী সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ বনাম ধামইরহাট এমএম কলেজ।
২য় ম্যাচে মুখোমুখি হয় মান্দা দাসপাড়া ডিগ্রি কলেজ বনাম নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ৩য় ম্যাচে নওগাঁ সরকারি কলেজ বনাম সাপাহার সরকারি কলেজ, ৪র্থ ম্যাচে নজিপুর সরকারি কলেজ বনাম নিয়ামতপুর সরকারি কলেজ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টে মোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে।


প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫ | সময়: ৭:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর