সর্বশেষ সংবাদ :

এনসিএলে সানজামুলের শতকে রাজশাহীর সংগ্রহ ৯ উইকেটে ২৭৫

স্পোর্টস রিপোর্টারঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চার দিনের ম্যাচে রাজশাহী জেলা ঢাকা জেলার বিরুদ্ধে প্রথম দিন শেষে সানজামুল ইসলামের শতকে ৯ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করেছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে রাজশাহী প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সানজামুল ১১২ রান সংগ্রহ করেন। সাব্বির রহমান করেন ৪৭ রান। ঢাকা জেলার আশরাফুল ইসলাম ৭১ রানে চার উইকেট দখল করেন। সালাউদ্দিন শাকিল ৪৮ রানে নেন ৩ উইকেট। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিন।


প্রকাশিত: November 16, 2025 | সময়: 7:00 am | সুমন শেখ