সর্বশেষ সংবাদ :

বিএনপি’র দুই নারী নেত্রী লাঞ্ছিতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন নারী সমাজ। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
১১ নভেম্বর পবা উপজেলার আশরাফের মোড় এলাকায় মহিলা দলের দুই কর্মী নিলুফা ইয়াসমিন ও তার বোন নূরবানু বেগমকে স্থানীয় জামায়াতকর্মী নুরুল ইসলাম লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। মানববন্ধনে বক্তারা জানান, জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা না করায় নুরুল ইসলাম নিলুফার জুতা খুলে মারধর করেন এবং আরেকজনকে লাথি মারেন।
বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন। নির্বাচিত সরকারের মাধ্যমেই স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী এবং মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুনসহ অন্যান্য নেতারা।


প্রকাশিত: November 15, 2025 | সময়: 6:47 am | সুমন শেখ

আরও খবর