সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে এনসিপির মোটরসাইকেল শোডাউন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ ঘোষিত ১৩ তারিখের লকডাউন ঠেকাতে রাজশাহীতে মোটরসাইকেল শোডাউন করেছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শোডাউন অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে শোডাউনটি লক্ষ্মীপুর মোড়, বিলশিমলা, কেরানীগঞ্জ ও বর্ণালী মোড় ঘুরে শেষ হয়। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।
শোডাউনে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই শোডাউন চলা কালে তারা বিভিন্ন রাজপথ মুখরিত করে তোলেন।
এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ ঘোষিত লকডাউন জনগণের ভোগান্তি বাড়াবে এবং ব্যবসা-বাণিজ্য স্থবির করবে। তাই এই লকডাউন ঠেকাতে তারা মাঠে থাকবে। রাজনীতি হবে জনগণের স্বার্থে, ভয় দেখিয়ে নয়।


প্রকাশিত: November 14, 2025 | সময়: 6:53 am | সুমন শেখ

আরও খবর